যশোরে এক সপ্তাহে করোনায় তিন জনের মৃত্যু

Date:

যশোরে করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে। শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সাবিলা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গদখালী গ্রামের বাসিন্দা এবং মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

গত ৫ জুন সাবিলা ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনা পজিটিভ রোগী হওয়ার কারণে আর রাখতে না চাইলে ১২ জুন বিকাল সাড়ে ৫ টায় তাকে যশোর জেনারেল হাসপাতালের স্থানান্তর করা হয়।

হাসপাতালে ভর্তির পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২০ জুন বিকেল সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়েছে।

 

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...