ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমেছে তেলের দাম

Date:

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমেছে তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত কমছে।

বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও চার শতাংশ কমে ব্যারেল প্রতি ৬৮ ডলারের কাছাকাছি হয়েছে, যা সোমবারের (২৩ জুন) ট্রেডিং সেশনে সাত শতাংশ কমারই ধারাবাহিকতা।

তেলের দাম এখন ১২ জুন থেকেও কম, যেদিন গভীর রাতে দখলদার ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলোও ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোও ঊর্ধ্বমুখী

এর আগে ভোরে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর হবে ছয় ঘণ্টার মধ্যে, যখন ইসরায়েল ও ইরান চলমান অভিযান শেষ করবে।

অবশ্য ইসরায়েল ও ইরান কোনো পক্ষই এখন পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে তার দেশও হামলা চালাবে না।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...