বেনাপোলে সাড়ে ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

Date:

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চার বস্তায় থাকা ২০১ কেজি ভায়াগ্রা পাউডার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহণ অফিসের সামনে পাকা রাস্তার ওপর এ চালানটি জব্দ করা হয়। বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে চোরাকারবারিরা ভায়াগ্রা পাউডারভর্তি বস্তাগুলো ভ্যানে করে এনে রাস্তার পাশে রাখে। বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা চারটি বস্তা ফেলে পালিয়ে যায়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদক ও চোরাচালান রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...