যশোরে স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

Date:

যশোরে স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডে অনুমোদনহীনভাবে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে তিনটি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
শনিবার বিকেলে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিপন ফার্মেসি, মনির ফার্মেসি ও জামান সার্জিকালে এ ধরনের ওষুধ রাখার প্রমাণ মেলে।
আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ফার্মেসিগুলোর মালিকদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...