যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত এক ঘন্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক 

Date:

যশোর বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় এক ঘন্টা খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগিটি প্রথম‌‌ ট্রাকে রেখে দ্বিতীয় ট্রাক চালু করলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান,‌ প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাকে ঠেলে দেয়া হয়। এরপর দ্বিতীয় ট্রাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারাদেশের সাথে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...