যশোরে ‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র বিরুদ্ধে মামলা

Date:

যশোরে ‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র বিরুদ্ধে মামলা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে যশোর শহরের তিনটি খাবারের প্রতিষ্ঠান‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে।
 বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অভিযোগ উঠে আসে।
রেলরোডের ‘কাচ্চি ভাই’-এ স্যানিটেশন ঘাটতি ও খাদ্য সংরক্ষণের অনিয়ম, ‘জনি কাবাব’-এ রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও গ্যাস সিলিন্ডার থাকার ঝুঁকি এবং ‘অনন্যা ঘোষ ডেয়ারি’র গোডাউনে মিষ্টির গামলা রাখা হয় ময়লার পাশে—এমন নানা অসংগতির কারণে প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে মামলা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম।
অভিযানে আরও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান ও স্যানেটারি ইন্সপেক্টর নাজনীন নাহার।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...