যশোরে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Date:

যশোরে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মকর্তারা আউটসোর্সিং বাতিল ও রাজস্বকরণের দাবিতে যশোরে মানববন্ধন করেছেন। শনিবার সকালে কালেক্টর চত্বরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন এ প্রকল্প ৩২ বছর ধরে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ শিক্ষা এবং ইমাম-মুয়াজ্জিনসহ অনেকের কর্মসংস্থানে ভূমিকা রাখছে। তবে এখন পর্যন্ত পাঁচটি প্রকল্পের জনবল রাজস্বখাতে অন্তর্ভুক্ত হয়নি এবং বেতনও বাড়েনি।
তারা অবিলম্বে রাজস্বকরণ, ঈদের আগে বেতন-ভাতা প্রদান ও আউটসোর্সিং পরিকল্পনা বাতিলের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...