খুলনা বিভাগীয় সেরা ওসি হলেন যশোরের সাবেক এসআই ও বর্তমান কুষ্টিয়ার অফিসার ইনচার্জ শেহাবুর রহমান

Date:

আইনশৃংখলায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা রেঞ্জের বিভাগীয় সেরা অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন যশোরের সাবেক এসআই ও বর্তমান কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেহাবুর রহমান শেহাব।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওসি শেহাবুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো.রেজাউল হক। হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি।
ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে কুষ্টিয়া মডেল থানাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান।
এসময় খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট, পিবিআইর পুলিশ সুপার ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওসি মো শেহাবুর রহমান যশোরে বিভিন্ন থানায় সুনামের সাথে তার চাকরি করেছেন । তিনি সাতক্ষীরা জেলা শহরের বাসিন্দা।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...