যশোরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা: প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Date:

যশোরের অভয়নগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা।

গতকাল বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবির জাহিদের নেতৃত্বে যশোর জেলা জোটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দলে আরও ছিলেন কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, সোফিয়া রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন।

পরিদর্শন শেষে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইকবাল কবির বলেন, “সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের নীরবতা থেকেই এসব ঘটনা ঘটে চলেছে।”তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানান। নেতারা বলেন, এই ধরনের হামলা প্রতিরোধে প্রশাসন ও সমাজকে একসাথে রুখে দাঁড়াতে হবে।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...