ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে নিয়ম মেনে লেখাপড়া করেছি তৃতীয় হওয়া যশোরের তাসনিম

Date:

ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে নিয়ম মেনে লেখাপড়া করেছি। কখনো সময়ের অপচয় করিনি। মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট ভালো হবে আশা করেছি। কিন্তু তৃতীয় হবো ভাবতেও পারিনি।’

এভাবেই কথাগুলো বলছিলেন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া শেখ তাসনিম ফেরদাউস।

গত রোববার বিকেলে ফলাফল প্রকাশের পর জানা যায়, শেখ তাসনিম ৮৯.৫০ পেয়ে তৃতীয় হয়েছেন।
যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের শেখ গোলাম রসুল (সাবেক সেনাসদস্য) ও গৃহিণী রোকেয়া খাতুনের ছোট ছেলে শেখ তাসনিম। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এসএসসি এবং শেখ আব্দুল ওহাব মডেল কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি।

শেখ তাসনিম ফেরদাউসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু কাঙ্ক্ষিত নম্বরের চেয়ে একটু বেশি পেয়েছি। তৃতীয় হবো ভাবতেও পারিনি। এখন আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করা।’
তাসনিমের বাবা শেখ গোলাম রসুল বলেন, ‘ছোটবেলা থেকে ছেলের ইচ্ছা ছিল একজন ভালো ডাক্তার হবে। নিয়ম মেনে লেখাপড়া করেছে। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে মেডিকেলেও সুযোগ পেয়েছে। আল্লাহ চাইলে ছেলের স্বপ্ন পূরণ হবে। আপনারা ওর জন্য দোয়া করবেন।’

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...