যশোরে ধানক্ষেতে পড়ে ছিল কেশবপুরের বিএনপি নেতার লাশ

Date:

যশোরের মনিরামপুরে সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে আব্দুর রশিদ গাইন (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে মনিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
আব্দুর রশিদ গাইন কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে। তিনি সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সহ প্রচার সম্পাদক। সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন,আজ সকালে হাকিমপুর এলাকার একটি ধান খেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাদের ফোন করে জানান। আমরা ঘটনাস্থলে যেয়ে আব্দুর রশিদের মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...